‘ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ এএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি বেশ নজরকাড়া।
জয়ার প্রাকৃতি প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বাহারি ছাদবাগানে নানা ধরনের গাছ-গাছালি আর সবুজের সমারোহে ভরে আছে জয়ার ছাদ।
ভিডিওতে জয়াকে তার ছাদবাগানের লাউ, লেবু এবং ফুলগাছ পরিচর্যা করতে দেখা যায়। লাউ গাছ থেকে তাজা লাউ হাতে তুলে নিচ্ছিলেন তিনি। এই সময়ই অকপটে হাসতে হাসতে জয়া বলেন, ‘সকাল বেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি, আমার মাথায় তেল।’
এদিকে জয়া ভিডিওর ক্যাপশনে অ্যালিস বি. টোকলাসের উক্তি লিখেছেন, ‘নিজ হাতে ফলানো সবজি তোলার মতো সন্তোষজনক বা রোমাঞ্চকর আর কিছুই নেই।’
লাইটস-ক্যামেরা-অ্যাকশনের গ্ল্যামার থেকে দূরে, এমন সাদামাটা ঘরোয়া মুহূর্তে জয়াকে দেখে মুগ্ধ তার ভক্তরা। তারকা হওয়া সত্ত্বেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা এবং নিজেকে আড়াল না করার এই ভঙ্গিটি মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।
গাছ পরিচর্যার ফাঁকে জয়া জানান, বাগানের একটি বিশেষ লেবু গাছ তাকে উপহার দিয়েছিলেন তাদের লাইট ম্যান নান্নু ভাই, যা তিনি এনেছিলেন বাগেরহাট থেকে। এছাড়া ভিডিওতে জয়া তার ফুল গাছের মরে যাওয়া ফুল এবং ছোট শিম গাছের কথাও উল্লেখ করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










