ঘুমন্ত অবস্থায় চট্টগ্রামে আগুনে পুড়ে পাঁচ নারীসহ ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি বস্তিতে আগুন লেগে আট জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। নিহতরা হলেন- রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও একজন অজ্ঞাতপরিচয়।
শনিবার গভীর রাতে চাক্তাই এলাকার ভেড়া মার্কেট সংলগ্ন বস্তিতে আগুন লেগে হতাহতের এ ঘটনা ঘটে। এসময় বস্তির ২০০ ঘর পুড়ে ছা্ই হয়ে গেছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, চাক্তাই এলাকার ভেড়া মার্কেট সংলগ্ন বস্তির প্রায় ২০০ ঘর পুড়ে গেছে। তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা তিন পরিবারের আটজনের লাশ উদ্ধার করেছেন। নিহতদের প্রাথমিকভাবে দাফনের জন্য ২০ হাজার টাকা করে সহায়তারও ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এই কমিটিতে চারজনকে রাখা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি ভোর সোয়া ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এবং ঘটনাস্থল থেকে আটটি লাশ উদ্ধার করে। নিহত আটজনের মধ্যে সাতজন দুই পরিবারের সদস্য বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন।
-জেডসি
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশজুড়ে ভোটগ্রহণ শুরু
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে











