ঘুমানোর সময় শিশুকে রপ্ত করান এই অভ্যাসগুলো
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৫ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বুদ্ধিমানের কদর সর্বত্রই বেশি। সব বাবা-মা চান তাদের সন্তান মেধাবী ও বুদ্ধিমান হবে। বাবা-মা অঙ্কে ভালো নন বলে সন্তানও অঙ্কে পারদর্শী হবে না, বিষয়টা মোটেও সে রকম নয়। সৃজনশীল মনোভাবে জিনের ভূমিকা থাকলেও ছোটবেলা থেকে শিশুর জীবনযাত্রায় কয়েকটি পরিবর্তন আনলেই কিন্তু তার বুদ্ধির বিকাশ সম্ভব। এই বদলটা আনতে পারেন অভিভাবকরাই। সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ হয়। এই বয়স থেকেই শিশুকে এমন কিছু অভ্যাস রপ্ত করাতে হবে, যাতে তার বুদ্ধির বিকাশ হবে দ্রুত। স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে।
গল্প বলুন
এখনকার ছেলেমেয়েদের মধ্যে গল্প শোনার ধৈর্য কম। অভিভাবকেরাও সে ভাবে সময় দিতে পারেন না। কিন্তু যদি শিশুর মধ্যে পড়ার আগ্রহ তৈরি করতে হয়, তা হলে ছোট থেকেই গল্প শোনার অভ্যাস তৈরি করুন। রাতে শোয়ার আগে হাতে মোবাইল দেবেন না। মোবাইল বা ট্যাবের নীল রশ্মি শিশুর চোখের ক্ষতি তো করেই, প্রভাব পড়ে মস্তিষ্কেও। ওই সময়টাতে নানা রকম গল্প শোনার অভ্যাস তৈরি হলে শিশু আর মোবাইল নিতেও চাইবে না।
মেমরি গেম খেলান
খাওয়ার অন্তত ঘণ্টা তিনেক পরে শোয়া উচিত। এই সময়টাতে টিভি না দেখে বরং মেমরি গেম খেলার অভ্যাস করান। আপনারাও যোগ দিন তাতে। এতে সারা দিনের কাজের চাপ, উদ্বেগ যেমন কমবে, তেমনই মনও ভাল হবে। ছোটরা নিয়মিত এমন খেলা খেললে তাদের স্মৃতিশক্তিও অনেক উন্নত হবে।
বই পড়ার অভ্যাস
মোবাইল ফোন, ট্যাবের বদলে শিশুর হাতে বই ধরিয়ে দিন। এই বিষয়ে মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায় জানাচ্ছেন, ছোট থেকেই বই পড়ার অভ্যাস করালে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি দুই-ই প্রখর হবে। রাতে শোয়ার আগে অন্তত আধ ঘণ্টাও যদি নানা রকম গল্পের বই পড়ার অভ্যাস তৈরি হয়, তা হলে শিশুর মেধা যেমন বাড়বে, তেমনই মোবাইল, ল্যাপটপের প্রতি অতিরিক্ত আসক্তিও কমে যাবে।
মেডিটেশন
রাতে শোয়ার আগে অন্তত ১০ মিনিট ধ্যান বা মেডিটেশনের অভ্যাস করাতে পারলে ভালো হয়। শিশুরা এমনিতেই চঞ্চল হয়। প্রথম প্রথম এক জায়গায় বসতে চাইবে না। কিন্তু ধীরে ধীরে অভ্যাস করালে অন্তত ১০ মিনিট শান্ত হয়ে বসা শিখে যাবে। নিয়মিত ধ্যানে মনোযোগ, একাগ্রতা বাড়বে। বুদ্ধিরও বিকাশ হবে। পড়াশোনায় মন বসবে। নিজের লক্ষ্য স্থির করতে পারবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬








