ঘূণিঝড়ের প্রভাব কাঁচাবাজারে, বাড়তি দামে সব সবজি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৯ মে ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার (২৯ মে) দিনব্যাপী বিরতিহীনভাবে ঝরেছে অতি ভারী বৃষ্টি। যার ফলে এক প্রকার স্থবির ছিল রাজধানী ঢাকা।
বৃষ্টির প্রভাব আজ পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কম থাকায় সব ধরনের সবজির দাম বাড়তি। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। আর সবজির দাম বেড়ে যাওয়ায় বাজারে গিয়ে অপ্রস্তুত হয়ে যাচ্ছেন ক্রেতারা।
বুধবার (২৯ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দাম জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর কাঁচাবাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, জালি কুমড়া প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ মানভেদে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর মহাখালী বাজারে আসা বেসরকারি চাকরিজীবী মাসুদুর রহমান বলেন, আজকে বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। দোকানিরা বলছে- আজ রাজধানীতে কাঁচামালের সরবরাহ তুলনামূলক কম, সে কারণে বাড়তি দাম ধরা হয়েছে। আমরাও বুঝি গতকাল দিনব্যাপী বৃষ্টি ছিল। সে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় সবজি কম আসবে, সে কারণে আজ দাম বেশি। তবে এই দাম যেন কালকে আবার না থাকে, দাম বাড়ানোর সুযোগ বুঝে যেন ব্যবসায়ীরা এসব সবজির দাম আগামীকালও বাড়তি না রাখে সেটা আমাদের প্রত্যাশা। আজ দাম বেশি বলে অর্ধেক অর্ধেক করে সবজি কিনলাম, এক কেজির জায়গায় আধা কেজি করে কিনেছি।
একইভাবে রাজধানীর মগবাজারে বাজার করতে আসা আরেক ক্রেতা হাবিবুর রহমান বলেন, আজ সবজির মধ্যে কাঁকরোল কিনলাম প্রতি কেজি ১০০ টাকায়। বাজারে এমন কোনো সবজি নেই যার দাম আজ বাড়তি না। সবজির দাম শুনলে আঁতকে উঠতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, দাম বাড়ার পেছনে আমাদের কোনো হাত নেই, বাজারে মাল আসেনি সে কারণেই দাম বাড়তি। যেহেতু খেতে হবেই, সে কারণে বাধ্য হয়ে বাড়তি দামেই অল্প অল্প করে কিছু সবজি কিনলাম। আসলে রাজধানীর ব্যবসায়ীরা ওৎ পেতে বসে থাকে, কি অজুহাতে তারা দাম বাড়াবে। কখনোই বাজার মনিটরিং মাঠ পর্যায়ে সেভাবে হয় না, ঠিকমতো বাজার মনিটরিং হলে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি হতো না।
রাজধানীর বাজারে আজ সবজির দাম বাড়তি বিষয়ে গুলশান লেক পাড় সংলগ্ন কাঁচা বাজারের বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, আজ সবজির পাইকারি বাজার কারওয়ান বাজারেই পাইকারি দামি বেশি। এর কারণ ঘূর্ণিঝড়ের কারণে গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা ফসল তুলতে পারেনি। সে কারণে আজকে ঢাকায় ফসলের সরবরাহ একেবারেই কম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আজ বাজারে সব ধরনের বাজার সবজির দামই বাড়তি যাচ্ছে। আজ যেমন বৃষ্টি নেই, তাহলে কৃষকরা ঠিকভাবে ফসল তুলে হয়তোবা আগামীকাল থেকে রাজধানীতে সবজি সরবরাহ ঠিক হয়ে যাবে। সে কারণে কালকে থেকে সবজির দাম কিছুটা কমে আসবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









