ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:২২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

ঘূর্ণিঝড় ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী হারিকেন ইসাইয়াসের আঘাতে অন্তত ৫ জনের প্রাণহানি হয়েছে। আটলান্টিক মহাসাগরের পাশের কয়কটি অঙ্গরাজ্যে চরম আঘাত হানে ঘূর্ণিঝড়টি। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, হারিকেনের আঘাতে নর্থ ক্যারোলিনাতে দু'জন এবং নিউইয়র্ক, দেলাওয়ারে ও মেরিল্যান্ডে আরও তিন জনের মৃত্যু হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তাণ্ডবের পর শক্তি হারিয়ে ক্রমে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ইসাইয়াস দক্ষিণ-পশ্চিম কানাডার দিকে সরে গেছে।

বিবিসি জানিয়েছে, ঘণ্টাখানেকের ঝড়ে উত্তর ক্যারোলিনা থেকে নিউইয়র্ক পর্যন্ত উপকূলীয় অঙ্গরাজ্যগুলোয় প্রায় ৩৪ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। ভেঙে পড়ে অসংখ্য গাছপালা।

ঘূর্ণিঝড় ইসাইয়াস স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে উত্তর ক্যারোলিনার উইলমিংটন ও দক্ষিণ ক্যারোলিনার মার্টল সৈকতে আঘাত হানে। ঝড়টি এদিন দুপুরে সর্বশেষ আঘাত হানে নিউইয়র্কে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানাচ্ছে, সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির শক্তি কমে আসতে শুরু করে। মাত্র ৪০ মাইল বেগে ঝড়টি উত্তরমুখী হয়ে কানাডার দিকে বয়ে যায়।

প্রবল বৃষ্টিপাতের কারণে হাডসন নদীর অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবন্দি হয়ে পড়ে অনেক মানুষ। নিউজার্সি ট্রানজিটসহ কিছু স্থানে ফেরি ও রেল যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে। নিউজার্সির গভর্নর ঝড়ের তাণ্ডবের কারণে রাজ্যে জরুরি অবস্থা জারি করেন।

-জেডসি