ঘূর্ণিঝড় কোমেন এ ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছানোর আহ্বান খালেদা জিয়ার
আপডেট: ০২:৪২ পিএম, ১ আগস্ট ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঘূর্ণিঝড় কোমেন এর আঘাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
৩১ জুলাই রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
বিবৃতিতে বিএনপি চেয়ারপরসন বলেন,দেশের চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, লক্ষীপুর, চাঁদপুর, ফেনী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী, পটুয়াখালী, পিরোজপুর এবং পার্বত্য চট্টগ্রামে ঘূর্ণিঝড় কোমেন এর প্রভাবে অতি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় লক্ষাধিক মানুষ এখন আশ্রয়হীন হয়ে পড়েছে। ওইসব অঞ্চলের রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় অধিকাংশ উপজেলাগুলো জেলা শহর থেকে ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে বন্যা আক্রান্ত জনগণ বিশুদ্ধ খাবার পানি, খাবার, ঔষুধ ও আশ্রয়ের সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছেন জেনে দেশবাসীর ন্যায় খালেদা জিয়াও উদ্বিগ্ন।
খালেদা জিয়া বলেন, এখন পর্যন্ত সরকার উল্লেখযোগ্য ত্রাণতৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে, এটা খুবই দু:খজনক।
অনতিবিলম্বে দূর্গত এলাকার মানুষদের উদ্ধার এবং তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ঔষুধ ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
এছাড়া, ঘূর্ণিঝড় কোমেন এর আঘাতে ঘরবাড়ি হারানো অসহায় মানুষদের জন্য অবিলম্বে আবাসনের ব্যবস্থাগ্রহণ করতেও সরকারের প্রতি আহবান জানান খালেদা জিয়া।
বিবৃতিতে জানানো হয়, ইতিমধ্যে দূর্গত অঞ্চলে ত্রাণ তৎপরতা শুরু করেছে বিএনপি। এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহবান জানান খালেদা জিয়া।
০১.০৮.২০১৫ - জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের










