ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে বিদায় নিচ্ছে বর্ষাবাহী মৌসুমি বায়ু। চলতি মাসের মধ্যভাগের আগেই ফিরে চলে যাবে বর্ষাকাল। বিদায়ের সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, যা আগামী তিন দিন পর্যন্ত চলতে পারে। উত্তরাঞ্চল থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা এবং দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই বৃষ্টি আজ শুক্রবারও চলতে পারে।
এছাড়া, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, অমাবস্যার প্রভাবে আজ ও আগামীকাল সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। এর ফলে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার আসতে পারে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপও সৃষ্টি হতে পারে, ফলে সারাদেশে আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে এবং এ সময়ে প্রচুর বৃষ্টি হয়। চলতি সপ্তাহে মৌসুমি বায়ু চলে গেলে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীতল অনুভূতি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপ ও উঁচু জোয়ারের কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। গভীর সাগরে থাকা নৌযানগুলোকে উপকূলে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
আজ রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উপকূলে গত দুই দিন ধরে ভারী বৃষ্টি চলার পর তা উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। মেঘ ও বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে উপকূলে দমকা হাওয়া এবং মেঘের সংখ্যা বাড়তে পারে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকায় মেঘের ঘনঘটা বাড়ে এবং দিনভর বৃষ্টি চলে। কখনো ভারী, কখনো হালকা বৃষ্টির কারণে শহরের সড়ক ও অলিগলি কাদামাখা হয়ে যায়। আবহাওয়া অধিদফতরের হিসাব অনুযায়ী, সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীতে ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং চট্টগ্রামে সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি








