ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:১৪:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

চকবাজারে নিখোঁজদের খোঁজে ছবি নিয়ে হাসপাতালে স্বজনরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ ক`জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে ঢাকা মেডিকেলসহ (ঢামেক) রাজধানীর হাসপাতালগুলোতে হন্যে হয়ে ঘুরছেন স্বজনেরা।

আগুনের সূত্রপাত ঘটা রাজ্জাক ভবনের সামনে তিন‌টি মোটরসাইকেলে ছিলেন ছয়জন। এদের মধ্যে চারজনের খোঁজ পাওয়া গেছে। তবে সিয়াম ও রোহা‌নে সন্ধান মেলেনি। নিখোঁজ একজনের বাবা মোহাম্মদ হো‌সেন ঢামে‌কে‌র সাম‌নে ডুকরে ডুকরে কাঁদ‌ছেন।

চকবাজার এলাকার বাসিন্দা মো. মাহিরকে খুঁজে পাচ্ছে না পরিবার। ভাইকে খুঁজতে মেডিকেল চষে বেড়াচ্ছেন বোন নূর এ আনহা। নিখোঁজ জহির উদ্দিনের খোঁজে ঢামেকে এসেছেন ভাগনে রিফাত নেওয়াজ। আগুনে জহিরের দোতলা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রিফাত জানান, মামার মুঠোফোন বাজলেও কেউ ধরছে না।

ভাবির খোঁজে এসেছেন গিয়াস উদ্দিন। মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর ভাবি নিখোঁজ রয়েছেন। চুরিহাট্টার ফা‌র্মে‌সি‌তে ওষুধ কিন‌তে গি‌য়ে‌ছি‌লেন তিনি। ভাই আবদুর রহিমকে খুঁজে পাচ্ছেন না ইসমাইল হোসেন। ইসমাইল জানান, খেলনার দোকানের মালিক আবদুর রহিম। আগুন লাগার সময় দোকান বন্ধ করে দেন তিনি।

ঢাকা মেডিকেলে ছেলের খোঁজে এসেছেন আমজাদ হো‌সেন। পুত্র এনামুল হককে খুঁজ‌ছেন স্টেশনারি দোকান ওয়া‌সিফ এন্টারপ্রাইজ‌রে মা‌লিক আমজাদ হোসেন। রায়হান নামের একজন জানান, বোন সোনিয়া, দুলাভাই মিঠুসহ ভাগনে শাহিদ সেই পথ দিয়ে রিকশায় যাচ্ছিলেন। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আবদুল আজিজ জানান, ছেলে ইয়াছিন রনি নিখোঁজ আছে।

-জেডসি