ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ১২:২৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

চকবাজারে প্রাণহানির ঘটনায় কাল রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় আগামীকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো।

এতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোড ও চুরিহাট্টা শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে আগামীকাল সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

এ উপলক্ষে আগামীকাল বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।