চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সংগঠনের ছয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূলফটক বন্ধ করে বিক্ষোভের জেরে (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ব্যাপক সংঘর্ষ চলছে।
আজ রবিবার দুপুর পৌনে ১২টায় সংঘর্ষ শুরু হয়ে এখনো চলছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে। এ বিক্ষোভ কর্মসূচির কারণে বেশিরভাগ বিভাগেই ক্লাস হচ্ছে না। এ ঘটনায় চট্টগ্রাম স্টেশন থেকে শাটল ট্রেনের ইঞ্জিন থেকে এক লোকো মাস্টারকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এবং কয়েকটি বগির হোস পাইপ কেটে দেয়ার ঘটনাও ঘটেছে।
এ ছাড়া ক্যাম্পাসে রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে। এতে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, শাটল ট্রেনের একজন লোকো মাস্টারকে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন জানান, চার দফা দাবিতে ছাত্র ধর্মঘট চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ ও হল থেকে অস্ত্র উদ্ধারের ফলে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দেখবেন বলেছেন। এরপরও তারা অবরোধ করেছে। আমরা তাদের শান্ত রাখার চেষ্টা করছি। ক্যম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো জাকির হোসেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অবরোধের কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







