চট্টগ্রাম শহরে করোনা আক্রান্ত নতুন রোগি মিলেনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
প্রতীকী ছবি
চট্টগ্রামে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন কোনো রোগি মিলেনি। জেলার ১৫ উপজেলার মধ্যে বোয়ালখালীতে মাত্র এক জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ০ দশমিক ৩১ শতাংশ। এ সময় করোনায় কোনো রোগির মৃত্যু হয়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল রোববার চট্টগ্রামের ৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। জেলার একমাত্র আক্রান্ত ব্যক্তি বোয়ালখালী উপজেলার। জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৬ হাজার ৬২৪ জন। এর মধ্যে শহরের ৯২ হাজার ৮৯ ও গ্রামের ৩৪ হাজার ৫৩৫ জন। গতকাল শহর ও গ্রামে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে একজন জীবাণুবাহকও পাওয়া যায়নি। একমাত্র পজিটিভ শনাক্ত হয় আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ। এখানে ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এ ছাড়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১০, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৪২, ইম্পেরিয়াল হাসপাতালে ২৯, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৬, এপিক হেলথ কেয়ারে ৩৩, মেট্রোপলিটন হাসপাতালে ৩৫, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৭ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহের কেন্দ্রে ২ জনের এন্টিজেন টেস্ট করা হয়। নয় ল্যাব ও এন্টিজেন টেস্টে মোট ২৫৪ নমুনার সবগুলোরই নেগেটিভ আসে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, বেসরকারি ল্যাব এইড ও শাহ আমানত বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। চট্টগ্রামের কোনো নমুনাও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, আরটিআরএলে ৩ দশমিক ৩৩ শতাংশ এবং বিআইটিআইডি, চমেকহা, শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল ল্যাব এবং এন্টিজেন টেস্টে ০ শতাংশ।
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি






