ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৫:৩৩:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

চট্টগ্রাম সড়কে স্বামী-সন্তানের মৃত্যু, আহত স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে। এসময় ওই ব্যক্তির স্ত্রীসহ আহত হয়েছেন অটো চালক।

রবিবার সকাল দশটার দিকে সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে পাজেরো জিপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া কোদালা এলাকার আবদুল আজিজ (৫০) ও তার তিন বছর বয়সী মেয়ে আফিসা। আজিজের স্ত্রী আহত তাহেরা বেগম ও অটোচালক কাঞ্চন দাশকে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আজ সকালে কাপ্তাইমুখী লামা উপজেলা চেয়ারম্যানের পাজেরো জিপের সঙ্গে চট্টগ্রামমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন।  আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে প্রথমে আবদুল আজিজকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফিসার মারা যান।

-জেডসি