চট্টগ্রামে অমর একুশে বইমেলা সোমবার শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
চট্টগ্রামে অমর একুশে বইমেলা সোমবার শুরু
মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলা আগামী সোমবার থেকে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে শুরু হচ্ছে।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এদিন এই বইমেলার উদ্বোধন করবেন। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন আজ বিকেলে জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জিমনাসিয়াম চত্বরে মোট ২০৫ টি স্টল বসবে, যার মধ্যে ঢাকার বিভিন্ন প্রকাশনা সংস্থার থাকবে ১১৮টি। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার সার্বিক আয়োজনে থাকছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
মেয়র বলেন, ‘আগে বিচ্ছিন্নভাবে বইমেলার আয়োজন করা হতো। গতবার থেকে আমরা এটিকে সম্মিলিতভাবে করার উদ্যোগ নিয়েছি। এবারের বইমেলা অন্য যেকোনো সময়ের তুলনায় অর্থবহ ও আড়ম্বরপূর্ণ হবে। কেননা মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত এবারের মেলাকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।’
এবার মেলায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো বই বিক্রি করতে দেয়া হবে না এবং এটি কঠোরভাবে তদারকি করা হবে। কেউ এ ধরণের বই বিক্রির চেষ্টা করলে তাকে আইন-শৃঙখলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
মেলায় বসন্ত উৎসব, ভ্যালেন্টাইন ডে, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে। এছাড়া, বিশিষ্ট ব্যক্তিবর্গকে সাহিত্য পুরস্কার ও একুশে সম্মাননা প্রদান করা হবে।
মেলাকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে মেয়র চট্টগ্রামের লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, প্রকাশনা সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেন।
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



