চট্টগ্রামে করোনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগমের (৫৭) মৃত্যু হয়েছে।
এ ছাড়া উপজেলার উত্তর মাদার্শা মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই সহকারী শিক্ষকের শরীরে কোভিড-১৯ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
রোববার বিকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
এদিকে ওই শিক্ষিকার সংস্পর্শে আসা একটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা শিক্ষা অফিসার সাইদা আলম।
তিনি জানান, মৃত্যুবরণকারী ফেরদৌসি বেগম উপজেলার ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের সমুরা গ্রামের মল্লাবাড়ির মো. আবদুল মাবুদ মল্লার স্ত্রী। ফেরদৌসি বেগম দুই মেয়ে ও এক ছেলের জননী। তার স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম চবি উত্তর ক্যাম্পাসে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।
মৃত্যুবরণকারী প্রধান শিক্ষক ফেরদৌসি বেগমের ছেলে মো. ফরহাদ বলেন, কোভিড আক্রান্ত হওয়ার পর মাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করি।
গত ২৪ সেপ্টেম্বর মাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানোর পর থেকে তার শারীরিক অবস্থার আরও বেশি অবনতি হতে থাকে। এর মধ্যে রোববার বিকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। অবশ্য মায়ের অ্যাজমা, হাই ব্লাডপ্রেশার ও ডায়াবেটিস ছিল।
রোববার বাদএশা জানাজা শেষে তাকে চবি সেন্ট্রাল মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারে শোকের ছায়া নেমে আসে। তা ছাড়া মৃত্যুর খবর পেয়ে তার দীর্ঘদিনের সহকর্মীরা শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উপজেলা শিক্ষা অফিসসূত্রে জানা গেছে, চলতি মাসের ২২ সেপ্টেম্বর পৌরসভার হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আক্তার, ২১ সেপ্টেম্বর উপজেলার ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম, ১৮ সেপ্টেম্বর উত্তর মাদার্শা মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা বড়ুয়া ও উত্তর বুড়িশ্চর রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মৃতি দত্ত করোনাভাইরাসে আক্রান্ত হন।
করোনা শনাক্তের পর থেকে মৃত্যুবরণকারী প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম ছাড়া অন্যান্য শিক্ষক হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
অন্যদিকে সহকারী শিক্ষক সাহিনা আক্তারের স্পর্শে আসায় রোববার সকালে হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশরীরে উপস্থিত হয়ে নমুনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



