চট্টগ্রামে ক্রিকেটারদের স্ট্যাচু ‘ভাঙচুর’
চট্টগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি : সংগৃহীত
চট্টগ্রামে সাগরিকা স্টেডিয়াম এলাকায় ক্রিকেটারদের স্ট্যাচু ভাঙচুরের ঘটনা ঘটেছে। আবার সেই ভাঙা স্ট্যাচু কয়েকজনকে বাঁশ দিয়ে জোড়া দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
তবে পুলিশ বলছে, স্ট্যাচু ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। যদিও ভাঙচুর হওয়া স্ট্যাচু জোড়া দেওয়ার চেষ্টার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
নগরের কদমতলী এলাকার বাসিন্দা সিদ্দিক আল ইমাম ফেসবুকে লিখেন, ‘চট্টগ্রাম স্টেডিয়ামের পাশে সাগরিকা মোড়ে ক্রিকেটারদের স্ট্যাচু ভাঙচুর। সাকিব, তামিম আরও কয়েকজন খেলোয়াড়ের স্ট্যাচুর কিছু অংশ ভেঙে ফেলেছে। এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট ভক্তদের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে। তবে এভাবে স্ট্যাচু ভাঙচুর ঠিক হয়নি।’
রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন ফেসবুকে লেখেন, ‘দল খারাপ খেলছে দুবাইতে, আর স্ট্যাচু পড়ছে চট্টগ্রামে। এইগুলো কি দোষ করেছে?’
তবে নগরের পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘স্টেডিয়াম এলাকায় স্ট্যাচু ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। আমরা ভিডিওগুলো বিচার-বিশ্লেষণ করছি।’
পাহাড়তলী থানার এএসআই মো. ইকবাল বলেন, ‘আমি স্ট্যাচুগুলো সরেজমিন দেখে এসেছি। সেখানে কোনো স্ট্যাচু ভাঙা নেই। একটিতে একটু ক্ষত আছে বলে মনে হয়েছে। ভাঙচুরের ঘটনা ঘটেনি বলেই মনে হচ্ছে।’
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই যুবক মাটিতে পড়ে থাকা একটি স্ট্যাচুর পায়ের ভেতর বাঁশ ঢুকিয়ে সেটি জোড়া দেওয়ার চেষ্টা করছেন।
আরেকটি ভিডিও দেখা গেছে, দু’জন খণ্ডিত স্ট্যাচু জোড়া দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু জোড়া লাগাতে পারছে না।
২০১১ সালে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১১ ক্রিকেটারের স্ট্যাচুগুলো স্থাপন করা হয়েছিল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











