চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৭০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৭০ জন
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন৭০ জন। সংক্রমণের হার ৪ দশমিক ০৮ শতাংশ। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে জানা যায়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ১ হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন সংক্রমিত ৭০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৫৮ জন ও পাঁচ উপজেলার ১২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৭ জন, ফটিকছড়িতে ২ জন এবং রাউজান, মিরসরাই ও বাঁশখালীতে ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৩৪ হাজার ৭৭৫ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ২৭ হাজার ২৭৪ জন ও গ্রামের ৭ হাজার ৫০১ জন।
গতকাল কোনো করোনায় করো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ৩৭১ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ২৭০ ও গ্রামের ১০১ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৭০ জন। এতে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৩২ হাজার ৫ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৪১৫ জন এবং বাসা থেকে চিকিৎসায় সুস্থ হন ২৭ হাজার ৫৯০ জন।
হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হয়েছেন ২০ জন ও ছাড়পত্র নেন ১০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৯৫৭ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত ২৪ দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা একশ’র নিচে রয়েছে। চলতি মাসে একবারই শতক পেরিয়ে যায়। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ধরা পড়ে ২৩ ফেব্রুয়ারি। এদিন ৯৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ৬ দশমিক ৩৩ শতাংশ।
এ সংখ্যা আশি থেকে ওপরে উঠেছিল ছয় দিন। শনাক্ত বাহকের সংখ্যা পঞ্চাশের নিচে নেমেছিল দুই দিন। এর একদিন করোনাকালের সর্বনিন্ম রেকর্ড হয়। এদিন ১ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মেলে। সংক্রমণ হার ১ দশমিক ৭১ শতাংশ।
এছাড়া, চট্টগ্রামে গত আট দিন করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি করোনায় এক রোগী মারা যান।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে। এখানে ৭৯৪ জনের নমুনা পরীক্ষায় ৮ জন জীবাণুবাহক পাওয়া যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭৩ জনের নমুনার মধ্যে ১৮ জন আক্রান্ত শনাক্ত হন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬টি নমুনার ৯টিতে ভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ১১ জন জীবাণুবাহক বলে চিহ্নিত হন। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ২টি নমুনার ১টির রেজাল্ট পজিটিভ আসে।
নগরীর তিন বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরনে ২০২টির মধ্যে ১০টি, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৯টি নমুনায় ১১টি এবং মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করে ২টিতে ভাইরাসের অস্তিত্ব মিলে। এদিন চট্টগ্রামের ৩১ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় সবগুলোর ফলাফল নেগেটিভ আসে।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ১ দশমিক ০১ শতাংশ, চমেকে ৩ দশমিক ৮০, সিভাসু’তে ৭ দশমিক ৭৬, চবিতে ২২ দশমিক ৯২, আরটিআরএলে ৫০ শতাংশ, শেভরনে ৪ দশমিক ৯৫, ইম্পেরিয়ালে ২৮ দশমিক ২০ এবং মা ও শিশু হাসপাতালে ২০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



