চট্টগ্রামে গাড়ির ধাক্কায় স্কুলছাত্রী আহত, মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চার চাকার একটি হিউম্যান হলারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছে। এই ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠীরা।
এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া শাহ আমানত সেতু পার হয়ে যানজট তৈরি হয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কেও। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কের পাশে পশ্চিম পটিয়া এ জে চৌধুরী স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত নাজমা আক্তার (১৪) এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং একই এলাকার শিকলবাহা গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নাজমা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে স্কুলে যাচ্ছিলেন নাজমা। স্কুলের সামনে এসে মহাসড়ক পার হওয়ার সময় চার চাকার একটি হিউম্যান হলার এসে তাকে ধাক্কা দেয়। এতে নাজমা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে একটি বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির হোসেন বলেন, আহত অবস্থায় নাজমাকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্কুল ও সংলগ্ন কলেজ থেকে শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে, বিভিন্ন যানবাহন থামিয়ে রেখে অবরোধ সৃষ্টি করা হয়। শিক্ষার্থীরা সড়কে কয়েক দফা মিছিলও করেছে। তাদের বিক্ষোভে যোগ দিয়েছে স্থানীয়রাও।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
-জেডসি
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস




