ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ২:১১:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

চট্টগ্রামে দুই জাহাজের সংঘর্ষে বন্দর চ্যানেল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে একটি ফিডার জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর থেকে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ফিডার জাহাজ এক্সপ্রেস মহানন্দা এবং অয়েল ট্যাংকার এমটি বুর্গান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বন্দর সচিব ওমর ফারুক জানান, শ্রীলঙ্কা থেকে সাড়ে সাতশ কনটেইনার নিয়ে আসা এক্সপ্রেস মহানন্দা বন্দরে ঢুকছিল। আর এমটি বুর্গান ওই সময় চ্যানেল দিয়ে সাগরের দিকে বেরিয়ে হচ্ছিল। কিন্তু চ্যানেলের ভেতরে দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়।

সচিব জানান, দুর্ঘটনা কবলিত জাহাজ দুটি সরিয়ে নেয়ার পর জাহাজ চলাচল স্বাভাবিক হবে।

-জেডসি