চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের মেলায় উপচে পড়া ভিড়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
চট্টগ্রাম মহানগরীর তারকা হোটেল দ্যা পেনিনসুলায় ‘ঈদ এক্সট্রা ভ্যাগেনজা’ শিরোনামে আয়োজিত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পোশাক ও পণ্য মেলা ব্যাপক সাড়া ফেলেছে। আজ ছুটির দিনে এই মেলায় রীতিমত উপচে পড়া ভিড় দেখা গেছে।
মেলায় ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি দুবাই থেকেও নারী উদ্যোক্তারা অংশ নিয়েছেন। সাশ্রয়ী মূল্যে মেলা থেকে কেনা যাচ্ছে অত্যাধুনিক সব ডিজাইনের পোশাক, জুয়েলারি, কসমেটিকস সামগ্রীসহ আরো অনেক কিছু।
ঈদ এক্সট্রা ভ্যাগেনজার অন্যতম আয়োজক লামোর ইভেন্টের কর্ণধার শাদ শাহরিয়ার জানান, পেনিনসুলার ডালিয়া হলে বৃহস্পতিবার সকাল থেকে এই মেলা শুরু হয়েছে। নগরীর সব বয়সী নারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে তিন দিনের এই মেলা। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই মেলায় ভিড় করছে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা। মেলায় সর্বমোট ৪৭টি স্টল রয়েছে। প্রতিটি স্টলেই ভিড় করছেন ক্রেতারা।
ঈদ এক্সট্রা ভ্যাগেনজার আয়োজক রিফাত ক্রিয়েশনের উদ্যোক্তা রিফাত সুলতানা জানান, চট্টগ্রামে এই ঈদ এক্সট্রা ভ্যাগেনজার মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের কাজে উৎসাহ জোগানোর পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে লাভবান করতে পারছি। বিপুল সংখ্যক ক্রেতা, বিক্রেতা, উদ্যোক্তা এই মেলার সাথে সম্পৃক্ত। ক্রেতারা এখান থেকে সাশ্রয়ী মূল্যে পোশাক জুয়েলারীসহ তাদের পছন্দের সামগ্রী কিনতে পারছেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

