চট্টগ্রামে নারী নিহত, স্বামীর খোঁজ নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
ফাইল ছবি
চট্টগ্রাম শহরে রোজি আক্তার (২০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। খুলশী ঝাউতলা ডিজেল কলোনির নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় জখম রয়েছে।
আজ সোমবার সকালে ভাড়া বাসার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে রোজির স্বামী রেজাউল করিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রোজির পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে রোজিকে খুন করে পালিয়েছেন তার স্বামী। পুলিশ বলছে, রোজির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
রোজি ও তার স্বামী রেজাউল দুজনই বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিরাপত্তাকর্মী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বলেন, রোজির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে প্রথমে মাথায় আঘাত করে ও পরে শ্বাসরোধে রোজিকে খুন করা হয়। বাসায় তারা শুধু স্বামী-স্ত্রী দুজনই থাকতেন। গত মার্চ মাসে তারা ওই বাসায় ওঠেন।
রোজির বড় বোনের স্বামী মো. রাসেল বলেন, বিয়ের পর থেকে রোজিকে নানাভাবে নির্যাতন করতেন তার স্বামী। কয়েকবার তারা সালিসও করেছেন।
তার দাবি, স্বামী রেজাউল করিমই রোজিকে খুন করে পালিয়েছেন। এ ঘটনায় তারা থানায় মামলা করেছেন।
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার











