চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ৮৭ রুটে শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতারা বৈঠকে বসেন। বৈঠকে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এরপর চট্টগ্রামের সব রুটে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্য দিয়ে আংশিকভাবে চলছে রংপুরের পরিবহন ধর্মঘট। তবে রংপুর থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাটেও শুরু হয়েছে যান চলাচল। এছাড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী ও গাইবান্ধায় চলছে পরিবহন ধর্মঘট।
গত সোমবার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের চালক জালাল উদ্দিনকে ডিবি পরিচয়ে বাস থেকে নামিয়ে বেধড়ক পেটানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে বাসের মধ্যে ফেলে রাখা হয়। আহত চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি মার্কেটের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে বৈঠক করে ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় পরিবহন শ্রমিকরা।
এছাড়া আগামী রবিবার ভোর ছয়টা থেকে পরদিন সোমবার ভোর ছয়টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও ঘোষণা দেয় তারা।
কর্মসূচি অনুযায়ী বুধবার সন্ধ্যা ছয়টা থেকে চট্টগ্রামের ৮৭টি রুটে পরিবহন ধর্মঘট শুরু করে শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন এসব সড়ক ব্যবহার করা সাধারণ মানুষ। পরে প্রশাসনের সঙ্গে বেলা এগারোটায় বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। এর ফলে ১৮ ঘণ্টা পর চট্টগ্রামে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।
-জেডসি
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



