চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে অপহরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
চট্টগ্রামের রাউজান উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে আদালতে মামলা করেছেন তার শ্বশুর। আদালত মামলাটিকে গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করা হয় । মামলায় আসামি করা হয়েছে, একই উপজেলার বাগোয়ান বড়ুয়া পাড়ার বঠন বড়ুয়ার ছেলে নিশান বড়ুয়াসহ অজ্ঞাত আরও ৩ জনকে।
এর আগে ১৪ অক্টোবর রাউজান থানায় পুত্রবধুর সন্ধানে নিখোঁজের ডায়েরি করেন সুদত্ত বড়ুয়া। এরপরও কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে ২০ দিন পর আদালতের শরণাপন্ন হন তিনি।
বুধবার সকালে বিষয়টি জানান মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৩ অক্টোবর প্রবারণার পূর্ণিমার দিন সকাল ১০টায় সুদত্ত বড়ুয়া তার সহধর্মীনিকে নিয়ে পুজা দিতে প্যাগোডায় যায়। তাদের বাড়ি ফিরতে দেরি হলে ঐশী বড়ুয়া খোঁজ নিতে বাড়ির বাহিরে আসে। এসময় বাড়ির পাশে ওৎ পেতে থাকা নিশান বড়ুয়াসহ আরও তিনজন তাকে জোর পূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
জানা যায়, মামলার বাদী সুদত্ত বড়ুয়ার পুত্র রানা বড়ুয়ার সঙ্গে গত ২০১৯ সালের ২৪ মে রবি কান্তি বড়ুয়ার কন্যা ঐশী বড়ুয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পুত্র রানা বড়ুয়া আরব আমিরাতে চলে যায়। গত ১৩ অক্টোবর দুপুরে শ্বশুর সুদত্ত বড়ুয়া বাড়ির পাশে প্যাগোডায় গেলে, ফিরতে দেরি হওয়ায় পুত্রবধু ঐশী বড়ুয়া খুঁজতে বের হন। আগে থেকে সেখানে থাকা নিশান বড়ুয়াসহ অজ্ঞাতনামা তিনজন ঐশী বড়ুয়াকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এসময় বাড়ির আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা, দশভরি স্বর্ণালংকার ও কাপড়চোপড় নিয়ে যায়। তবে একই দিন রাত ১টার দিকে ঐশী বড়ুয়ার পিতাকে অভিযুক্ত নিশান বড়ুয়া ইমো নম্বারে ম্যাসেজ দিয়ে, ঐশী তার হেফাজতে আছে বলে জানান। এরপর থেকে ঐ ইমো নাম্বারটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় গত ১৪ অক্টোবর রাউজান থানায় সাধারণ ডায়েরি করেন শ্বশুর সুদত্ত বড়ুয়া।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, আদালতে অপহরণের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। এসময়ের মধ্যে ওই গৃহবধূকে উদ্ধারসহ আইনগত সব ব্যবস্থাই সংস্থাটি করবে।
এই ব্যাপারে ভিকটিমের প্রবাসী স্বামী রানা বড়ুয়া বলেন, আমি বিদেশে ছিলাম। আমি বিদেশ থেকে শুনতে পাই আমার বউকে অপহরণ করা হয়েছে। ঘটনা শুনে আমি দেশে ফিরে আসি। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই। আমরা প্রবাসীরা জীবিকার তাগিদে দেশের বাইরে থাকি। প্রবাসীদের বউকে এভাবে অপরহরণ করা হবে তা কোন ভাবে কাম্য নয়। আমি তার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার চাই।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া








