চট্টগ্রামে বিস্ফোরণ: পরীক্ষা কেন্দ্রে যাওয়া হলো না অ্যানির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
প্রাথমিকের সমাপনী পরীক্ষা থাকায় সকালে বাসা থেকে বের হন চট্টগ্রামের পটিয়ার মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া (৩৮)। তবে, রাস্তায় গিয়ে অপেক্ষা করছিলেন তার সহকর্মীর জন্য। কিন্তু, সেই অপেক্ষাই কাল হলো অ্যানির। হঠাৎ এক বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তার শরীর।
রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে ভবনধসে সাতজন নিহত হয়েছেন। এই সময় দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন।
জানা গেছে, অ্যানি পটিয়ার উনাইনপুরা গ্রামের পলাশ বড়ুয়ার স্ত্রী। স্বামী পলাশ ও দুই সন্তান অভিষেক-অভিজিৎকে নিয়ে পাথরঘাটায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
স্বামী পলাশ বড়ুয়া বলেন, আজ শুরু হওয়া সমাপনী পরীক্ষায় ডিউটি ছিলো অ্যানির। সকালে বাসা থেকে বের হয়ে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে সহকর্মীর জন্য অপেক্ষা করছিলো সে। এর মধ্যে, গ্যাসের পাইপলাইনের বিস্ফোরণ হলে অ্যানি দেয়ালের নিচে চাপা পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশ কাঁদতে কাঁদতে বলেন, আমাদের সাজানো গোছানো সংসার এক নিমিষেই শেষ হয়ে গেলো। আমি ছেলেদের কী জবাব দেবো?
এদিকে, গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে ভবনধসে সাতজন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার বেলা পৌনে ১১টার দিকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
-জেডসি
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








