চট্টগ্রামে ভিটামিন ‘এ’ খাবে সাড়ে ১২ লাখ শিশু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ফাইল ছবি
চট্টগ্রামের প্রায় সাড়ে ১২ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি এ কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪ লাখ ৩০ হাজার এবং ১৫ উপজেলায় সাত লাখ ৯৬ হাজার ১৯৫ জন শিশুকে ভরাপেটে ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ বুধবার সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, ‘৬ থেকে ১১ মাস বয়সী ৮৩ হাজার ৫৯৩ জন শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সাত লাখ ১২ হাজার ৬০২ জন শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’
আজিজুর রহমান সিদ্দিকী আরও বলেন, ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৫টি উপজেলার ২০০টি ইউনিয়নের চার হাজার ৮৪১টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যকর্মীরা ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রতি শিশুকে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো, লাল-হলুদ-সবুজ রংয়ের ফলমূল, শাক-সবজি খাওয়ানোর পরামর্শ দেবেন। সরকারি স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি নয় হাজার ৭২২ জন স্বেচ্ছাসেবক থাকবেন এ কার্যক্রমে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নগরের ৪১ ওয়ার্ডে ১ হাজার ২৮৮ কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮০ হাজার ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার উপযোগী সব শিশুকে ভরাপেটে স্ব-স্ব এলাকার টিকাদান কেন্দ্রে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




