ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:০৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

চট্টগ্রামে সাঁজোয়া যানের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:২৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর সাঁজোয়া যানের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।


হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরের হাটের মুন্সীর মসজিদ এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনের লাশ উদ্ধার করেন। আরও দুইজনকে আহত অবস্থায় পাঠানো হয় হাসপাতালে।

নিহতরা হলেন- ফটিকছড়ি উপজেলার বিবির হাটের পাঁচ পুকুরিয়ার রোকেয়া বেগম (৬০) ও তার ছেলে আবদুল মান্নান (৪০)।

তারা অটোরিকশায় করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন বলে হাসপাতাল পুলিশ। দুর্ঘটনায় আহত সবুর (২৭) ও আশরাফ সিদ্দিককে (৩০) ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

হাটহাজরী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, সেনাবাহিনীর কয়েকটি গাড়ি হাটহাজারীর চারিয়া ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। এর মধ্যে একটি সাঁজোয়া যান নিয়ন্ত্রণ হারিয়ে দুটো অটোরিকশাসহ খাদে পড়ে গেলে এ দুর্ঘটনায় ঘটে।