চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২৯ আগস্ট ২০২১ রবিবার
ফাইল ছবি
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৬৭ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ১৯ দশমিক ৫৩ শতাংশ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ২৬৭ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৪৪ জন ও বারো উপজেলার ১২৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ রাঙ্গুনিয়ায় ২৯ জন, হাটহাজারীতে ২১ জন, রাউজানে ২০ জন, আনোয়ারায় ১৪ জন, ফটিকছড়িতে ১০ জন, বোয়ালখালীতে ৮ জন, পটিয়ায় ৭ জন, চন্দনাইশে ৬ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ও সন্দ্বীপে ২ জন করে এবং লোহাগাড়ায় একজন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৭ হাজার ৯৯৭ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৪৫ হাজার ৩৫৭ জন ও গ্রামের ১২ হাজার ৬৪০ জন।
গতকাল গ্রামের ৪ করোনা রোগী মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ২১৫ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৬৮২ জন ও গ্রামের ৫৩৩ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩২৪ জনের নমুনা পরীক্ষায় শহরের ৩৮ ও গ্রামের ৯ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ২৬৯ জনের নমুনার মধ্যে শহরের ৫৭ ও গ্রামের ১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৮ টি নমুনায় শহরের ১৬ ও গ্রামের ২৮ টিতে ভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২১৯ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ১১ ও গ্রামের ৫৬ জনের মধ্যে ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৮২ জনের এন্টিজেন টেস্ট গ্রামের ১৩ জনের দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরনে ১১৪ টি নমুনা পরীক্ষা করায় গ্রামের একটিসহ ৯ টি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩০ টি নমুনায় গ্রামের একটিসহ ৭ টি, মেডিকেল সেন্টারে ২৫ টি নমুনার মধ্যে শহরের ৩ টি এবং এপিক হেলথ কেয়ারে ৩৮ টি নমুনা পরীক্ষায় শহরের ২ টি ও গ্রামের একটিতে ভাইরাসের অস্তিত্ব মিলে।
চট্টগ্রামের ৯ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় সবক’টির ফলাফল নেগেটিভ আসে। এদিন নগরীর অপর বেসরকারি ল্যাব ইম্পেরিয়াল হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
রিপোর্ট অনুযায়ী ল্যাবভিত্তিক সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ১৪ দশমিক ৫০ শতাংশ, চমেকে ২৫ দশমিক ৬৫, সিভাসুতে ১৭ দশমিক ৭৪, চবিতে ৩০ দশমিক ৫৯, এন্টিজেন টেস্ট ১৫ দশমিক ৮৫, আরটিআরএলে ৫৫ দশমিক ৫৫, শেভরনে ৭ দশমিক ৮৯, মা ও শিশু হাসপাতালে ২৩ দশমিক ৩৩, মেডিকেল সেন্টারে ১২ শতাংশ, এপিক হেলথ কেয়ারে ৭ দশমিক ৮৯ এবং কক্সবাজার মেডিকেলে ০ শতাংশ।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




