ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১:৩৩:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এই সময়ে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 
সোমবার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন মহানগর এলাকার এবং একজন অন্য উপজেলার বাসিন্দা।

এদিন ১ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। 

নতুন শনাক্ত রোগীর মধ্যে ২৫ জন মহানগর এলাকায় এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হলে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রম চলমান রয়েছে।