চট্টগ্রামে ৩৫ দিনে ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার
ফাইল ছবি।
মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করায় আন্তর্জাতিক আকাশপথে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক নগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত মাত্র ৩৫ দিনে শাহ আমানত বিমানবন্দর থেকে মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উড়াউড়ির কারণে বেসামরিক বিমান চলাচলের রুটগুলো চরম ঝুঁকির মুখে পড়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) নতুন করে মধ্যপ্রাচ্যগামী ও আগমনী ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে এয়ার আরাবিয়ার ২টি, সালাম এয়ারের ২টি এবং অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে। ফলে বিমানবন্দরে নেমে এসেছে সুনসান নীরবতা।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শারজাহ, দুবাই, আবুধাবি ও ওমানগামী রুটে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় এয়ারলাইন্সগুলো শিডিউল পরিবর্তন করতে বাধ্য হচ্ছে।
একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। অনেকে জরুরি ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন। আবার অনেকের নতুন ভিসার মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। টিকিটের টাকা ফেরত পাওয়া বা নতুন ফ্লাইটের শিডিউল নিয়ে তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “যুদ্ধের উত্তাপ সরাসরি যাত্রীসেবায় এসে পড়েছে। কয়েক হাজার প্রবাসী ও পর্যটক চরম ভোগান্তির শিকার। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখনও অনিশ্চিত।”
মধ্যপ্রাচ্যের এই সংকট শুধু চট্টগ্রাম নয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও শত শত ফ্লাইট বাতিল করেছে। ফলে দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথ নিরাপদ না হওয়া পর্যন্ত এই ধরনের বাতিলকরণ অব্যাহত থাকতে পারে। যাত্রীদের সর্বশেষ আপডেটের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











