ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১:১৭:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

চট্রগ্রামে এক ঘরে বাবা-মা-ছেলের ক্ষতবিক্ষত লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক ঘর থেকে মা-বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মোহাম্মদ মোস্তফা (৫৬), তার স্ত্রী জোছনা বেগম (৪৫) ও তাদের ছোট ছেলে আহমেদ হোসেন (২৫)। এ ঘটনায় নিহত মোহাম্মদ মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পুলিশের ধারণা, সম্পত্তির বিরোধে এই হত্যাকাণ্ড হতে পারে।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন এসব তথ‌্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবরে পেয়ে নিজ বাড়ি থেকে মোস্তফা হোসেন, তার স্ত্রী ও এক ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় রক্তমাখা অবস্থায় নিহত দম্পতির বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।