চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোট চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। এ ধাপে দেশের ১০৭টি উপজেলার ভোট হচ্ছে।
সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনি সামগ্রীসহ নির্বাচন কর্মকর্তারা শনিবার রাত থেকে নিজ নিজ কেন্দ্রে অবস্থান করছেন। রোববার নির্বাচনী এলাকাসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনী উপজেলাগুলোতে চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে এই নির্বাচনে ভোটের আগেই ৮৮ প্রার্থী জয়লাভ করেছেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চোয়ারম্যান পদে ৩৯ উপজেলায়, ভাইস চেয়ারম্যান পদে ২২ উপজেলা এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭ উপজেলায় ভোট ছাড়াই একক প্রার্থীরা জয়লাভ করেছেন।
এই নির্বাচনে ছয় উপজেলায় (পটুয়াখালী সদর, কক্সবাজার সদর, বাগেরহাট সদর, ময়মনসিংহ সদর, মুন্সীগঞ্জ সদর ও ফেনী সদর) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হচ্ছে।
চতুর্থ ধাপে মোট ভোটার ২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৭০৪ জন। এতে ৯ হাজার ৭৪০টি কেন্দ্র এবং ৬৩ হাজার ৬৯৬টি ভোটকক্ষ রয়েছে। এই নির্বাচনে অতিরিক্ত বিজিবি মোতায়েন রয়েছে ৪৮ উপজেলায় এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত র্যাব মোতায়েন রয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে ১২২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সেই সঙ্গে আরও যুক্ত হয় ছয় উপজেলা। এগুলো তৃতীয় থেকে চতুর্থ ধাপে স্থানান্তর করা হয়েছিল। এই ছয় উপজেলা হলো নরসিংদী সদর, কক্সবাজার সদর, দিনাজপুর সদর, গোবিন্দগঞ্জ, লোহাগাড়া ও ফুলবাড়ী।
মোট এই ১২৮ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল আজ। তবে এর মধ্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান এই তিন পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৫টি উপজেলায় ভোট হচ্ছে না। সেই সঙ্গে খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লার বরুডার নির্বাচন স্থগিত করেছে আদালত। আর পিরোজপুরের মঠবাড়ীয়া ও নোয়াখালীর কবিরহাটের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই ২১টি উপজেলা বাদে আজ ১০৭ উপজেলায় ভোট শুরু হয়েছে।
যে ১৫ উপজেলায় ভোট ছাড়াই প্রার্থীরা জয়লাভ করেছেন, সেগুলো হলো ভোলা সদর, মনপুরা ও চরফ্যাশন, যশোরের শার্শা, কুমিল্লার লাকসাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দেবিদ্বার ও চৌদ্দগ্রাম, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহের গফরগাঁও, ঢাকার সাভার ও কেরানীগঞ্জ এবং ফেনীর পরশুরাম উপজেলা।
যেসব উপজেলায় ভোট হচ্ছে আজ
পটুয়াখালী জেলার সদর, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকী ও বাউফল উপজেলা; ভোলা জেলার দৌলতখান, তজুমদ্দিন ও লালমোহন উপজেলা; বরগুনা জেলার সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা; পিরোজপুর জেলার সদর, ইন্দুরকানী, কাউখালী, ভাণ্ডারিয়া, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা।
যশোর জেলার সদর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা; খুলনা জেলার দিঘলিয়া, কয়রা, দাকোপ, পাইকগাছা, রুপসা, তেরখাদা, ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলা; বাগেরহাট জেলার সদর, মোংলা, মোরেলগঞ্জ, চিতলমারী, কচুয়া, রামপাল, ফকিরহাট, মোল্লাহাট ও শরণখোলা উপজেলা।
ময়মনসিংহ জেলার সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়ীয়া, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা ও ভালুকা উপজেলা; নরসিংদী জেলার সদর; মুন্সীগঞ্জ জেলার সদর, সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, টঙ্গিবাড়ী ও গজারিয়া উপজেলা; নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা; ঢাকা জেলার ধামরাই, দোহার ও নবাবগঞ্জ উপজেলা; টাঙ্গাইল জেলার সদর, ধনবাড়ী, মধুপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল, ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর, বাসাইল ও সখিপুর উপজেলা।
কুমিল্লা জেলার তিতাস, চান্দিনা, মুরাদনগর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মেঘনা ও হোমনা উপজেলা; নোয়াখালী জেলার বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, সুবর্ণচর ও চাটখিল উপজেলা; ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, সরাইল, আখাউড়া, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর উপজেলা; ফেনী জেলার সদর, ফুলগাজী, সোনাগাজী ও দাগণভূঁঞা উপজেলা; কক্সবাজার ও দিনাজপুর জেলার সদর; গাইবান্ধার গোবিন্দগঞ্জ; কুড়িগ্রামের ফুলবাড়ী এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা।
-জেডসি
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। এ ধাপে দেশের ১০৭টি উপজেলার ভোট হচ্ছে।

- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী