চতুর্থবার প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন পেলোসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ডেমোক্র্যাটদলীয় নেতা ন্যান্সি পেলোসি টানা চতুর্থবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন। রিপাবলিকান সিনেটররা যখন জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে তৎপর তখন সামান্য ব্যবধানে চতুর্থবারের মত স্পিকার নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক পেলোসি। খবর এএফপি ও আলজাজিরার।
স্থানীয় সময় রবিবার (০৩ ডিসেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার পদে ভোটাভুটি হয়। এতে ৭ ভোটের ব্যবধানে জয়ী হন পেলোসি। তিনি পেয়েছেন ২১৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২০৯ ভোট। ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পেলেও প্রতিনিধি পরিষদে গতবারের চেয়ে ১১ টি আসন কম পেয়েছে দলটি। এবার প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা পেয়েছে ২২২ টি আসন। আর রিপাবলিকানরা পেয়েছেন ২১২ টি আসন।
৫ জন ডেমোক্র্যাট পেলোসিকে ভোট দেননি। গত ১৭ বছর ধরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের প্রতিনিধিত্ব করছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময়কার নারী স্পিকার।
বিবিসি অনলাইন জানায়, চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার মধ্য দিয়ে ন্যান্সি পেলোসির প্রায় ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটা নতুন অধ্যায় যুক্ত হলো। তিনি আবার সংবাদের শিরোনাম হলেন।
প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাজেন্ডা এগিয়ে নিতে ন্যান্সি পেলোসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ন্যান্সি পেলোসি বলেছেন, আমরা এমন এক কঠিন সময়ে প্রতিনিধি পরিষদের নতুন যাত্রা শুরু করেছি যখন দেশের সাড়ে তিন লাখ করোনায় মারা গেছেন আর দুই কোটির বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। তাই আমাদের সবচেয়ে অগ্রাধিকার হবে করোন ভাইরাসকে পরাজিত করা। আমরা একে পরাজিত করব।
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









