চতুর্থবারের মত শীর্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
শিক্ষা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থবারের মত শীর্ষে জায়গা করে নিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড। এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি।
তালিকায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে গেছে। শীর্ষ ১০টির মধ্যে সাতটি এবং দুশটির মধ্যে ৬০টি বিশ্ববিদ্যালয় তাদের। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এসব তথ্য জানা গেছে।
উচ্চশিক্ষায় চীনের ব্যাপক বিনিয়োগও সুফল বয়ে আনছে। প্রায় এক হাজার ৪০০ বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে গত বছরের চেয়ে তাদের আরও ৯টি জায়গা করে নিয়েছে। উচ্চশিক্ষায় এই প্রথম যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি অর্থ খরচ করছে চীন।
ওয়ালস্ট্রিট জার্নালের অংশীদারিত্বে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের চতুর্থ র্যাংকিং তালিকা প্রকাশ করেছিল তারা।
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং তালিকা প্রকাশে তাদের গবেষণা ও একাডেমিক উদ্ধৃতিকে বিবেচনায় নেয়া হয়েছে।
এ ছাড়া পণ্ডিতরা যে গুরুত্ব বহন করছেন, সেই খ্যাতিও হিসাবে ধরে এই ৯২টি দেশের বিশ্ববিদ্যালয়ের এই র্যাংকিং তালিকা তৈরি করা হয়েছে।
এই র্যাংকিংয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবার তিন নম্বরে পড়ে গেছে। এ ছাড়া মার্কিন স্ট্যানফোর্ড চতুর্থ, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি পঞ্চম, প্রিন্সটন ষষ্ঠ, হার্ভার্ড সপ্তম, ইয়েল অষ্টম, সিকাগো বিশ্ববিদ্যালয় নবম ও ইমপেরিয়াল কলেজ লন্ডন দশমে জায়গা করে নিয়েছে।
মহাদেশগুলোর ভেতর ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে রয়েছে। শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের অর্ধেকই তাদের। এ ছাড়া যুক্তরাজ্যেরও ২৮টি ও জার্মানির ২৩টি রয়েছে।
তবে ক্ষমতার ভারসাম্য এশিয়ার দিকে ঝুঁকেছে। শীর্ষ দুশর মধ্যে এশিয়ার ২৪টি। যেখানে চীনেরই রয়েছে সাতটি। গত বছরের মতো তাদের কিংহুয়া ২৩ ও পেকিং বিশ্ববিদ্যালয় ২৪ নম্বরে জায়গা করে নিয়েছে।
গত পাঁচ বছরে বিশ্বের শীর্ষ ৪০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে যুক্তরাষ্ট্রের ৯টি বাদ পড়েছে এবং চীনের পাঁচটি যুক্ত হয়েছে।
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







