চবিতে চলছে ছাত্রলীগের ধর্মঘট, বন্ধ শাটল ট্রেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ছয় দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের একাংশের চলমান ছাত্র ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের পর ধর্মঘটের দ্বিতীয় দিনেও শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষকদের কোনো বাসও ক্যাম্পাস থেকে শহরে ছেড়ে যায়নি।
সোমবার সকালে ষোলশহর স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) তন্ময় চৌধুরী সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে কোনো ধরনের অঘটন ঘটেনি আজ। তবে সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। বিশ্ববিদ্যালয় ও রেলওয়ে কর্তৃপক্ষ আলোচনা করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে। তবে ক্যাম্পাসের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে গতকাল ছাত্রলীগের ধর্মঘটে পরিবহন পুলে থাকা ক্ষতিগ্রস্ত শিক্ষক বাসের ত্রুটি সারানো যায়নি। ফলে আজ সোমবার চট্টগ্রাম শহর থেকে শিক্ষকদের পরিবহনে কোনো বাস যেতে পারেনি। এতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীশূন্য রয়েছে বিভাগ, ইনস্টিটিউট ও দফতরগুলো।
এ ছাড়া ক্লাস পরীক্ষাও স্থগিত বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) একেএম নূর আহমেদ। তিনি বলেন, ট্রেন-বাস না চললে শিক্ষক-শিক্ষার্থীরা কীভাবে আসবে? স্বাভাবিকভাবেই ক্লাস-পরীক্ষা স্থগিত।
প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষকবাসগুলোর ত্রুটি সারানো যায়নি। ফলে শিক্ষকরাও ক্যাম্পাসে আসতে পারেননি। যেহেতু শিক্ষকরা আসতে পারেননি, তাই আমরাও রেলওয়েকে শাটল ট্রেন বন্ধ রাখতে বলেছি।
এদিকে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক আরাফাত বলেন, আমাদের ছাত্র ধর্মঘট অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে৷
উল্লেখ্য, অস্ত্র মামলায় কারাগারে থাকা ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, ২০১৫ সাল থেকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ওসির প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







