চমেক’র ১৫৬ চিকিৎসককে করোনা ইউনিটে গণ-বদলি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের ভয়াবহতার ধাক্কা সামলাতে সরকার সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে চিকিৎসকদের জেলা ও উপজেলা হাসপাতাগুলোর করোনা ইউনিটে বদলি করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকেও ১৫৬ জন চিকিৎসককে চট্টগ্রামের বিভিন্ন কোভিড ইউনিটে বদলি করা হয়েছে। শুধু চট্টগ্রামের করোনা ইউনিটে নয়, ফেনী, খাগড়াছড়ি ও ফটিকছড়িতেও বদলি করা হয়েছে চমেক থেকে।
করোনাকালে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চমেকের শিক্ষকতায় নিয়োজিত এসব চিকিসৎকদের বিভিন্ন করোনা ইউনিটে বদলি করা হয়েছে। এদের মধ্যে গাইনি, দন্ত, নাক কান ও ব্লাড সঞ্চালন ইউনিটের চিকিৎসকও রয়েছেন। সরকার মেডিকেল কলেজ বন্ধ থাকার কারণে এসব চিকিৎসককে করোনা ইউনিটে বদলি করলেও এই গণবদলিকে ‘ভালো চোখে’ দেখছেন না চিকিৎসকদের সংগঠনগুলোর নেতারা।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে এ গণবদলি করা হয়। বদলি হওয়া চিকিৎসকদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগ না দিলে পরের দিন থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ৬০ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১৮ জনকে খাগড়াছড়িতে, ২৪ জনকে ফেনীতে, ১৬ জনকে বিআইডিআইডিতে, আটজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
শুধু চট্টগ্রামের বিশেষায়িত তিনটি করোনা ইউনিটেই চমেক থেকে বদলি করা হয় ১০৬ জন চিকিৎসককে। এদের মধ্যে চমেক থেকে ৬০ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৬ জনকে বিআইডিআইডিতে বদলি করা হয়।
মন্ত্রণালয় করোনা মোকাবেলায় এসব চিকিৎসকদের বদলির কথা বললেও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান বলেন, ‘এই গণবদলি চিকিৎসকদের মাঝে অস্থিরতা তৈরি করবে। করোনাকালে এখানকার চিকিৎসকরা কোভিডের পাশাপাশি অন্য রোগের চিকিৎসাও দিচ্ছেন। শুধু চমেক হাসপাতালেই অন্য সব ওয়ার্ডে দুই হাজারের বেশি রোগী রয়েছে। তারাও এ বদলিতে ক্ষতিগ্রস্ত হবেন।’
একই কথা বলেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরীও। তিনি বলেন, এটা একটি অপরিকল্পিত বদলি। স্বাচিপ, বিএমএ সবার সঙ্গে পরামর্শ না করে মিনিস্ট্রি নিজেদের ইচ্ছামতো হুটহাট বদলি করে দিলো। এতে করে পুরো স্বাস্থ্যসেবার উপর নেতিবাচক প্রভাব পড়বে।
-জেডসি
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা







