চলতি বছর শেষের আগে করোনা ভ্যাকসিন আসবে না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
চলতি বছর শেষ হওয়ার আগে করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি খুবই ইতিবাচক কিছু শুনেছি। চলতি বছরের শেষদিকে আমরা মনে করি খুব ভালো একটা অবস্থানে থাকব।
যুক্তরাষ্ট্রজুড়ে যখন করোনার মহামারি দিন দিন খারাপ হচ্ছে তখন প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করলেন।
করোনাভাইরাসের মহামারি মোকাবেলার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। যুক্তরাষ্ট্রের জনগণ মনে করেন করোনা মোকাবেলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল পদক্ষেপ রয়েছে।
নর্থ ক্যারোলাইনার মরিসভিলের ফুজি ফিল্ম প্লান্ট পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের জনগণ সঠিক কাজ করবে বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করবে, জনসমাগম এড়িয়ে চলবে এবং উপযুক্ত সময়ে মাস্ক পরবে।
ফুজি ফিল্ম পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে মাস্ক পরেন। এর আগে তিনি ওয়াশিংটনের ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টার পরিদর্শনের সময় প্রথমবারের মতো প্রকাশ্যে মাস্ক ব্যবহার করেন।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








