ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:২৭:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

চলন্ত বিমানে ‌‘এয়ার হোস্টেস’কে বিয়ের প্রস্তাব

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চলন্ত বিমানে দায়িত্ব পালনরত অবস্থায় বিয়ের প্রস্তাব পেলেন এক বিমানবালা। সম্প্রতি রোম থেকে দুবাইগামী একটি বিমানে ভিত্তোরিয়া নামের ওই এয়ার হোস্টেসকে এভাবেই চমকে দেন তার প্রেমিক স্টেফানো।

ইতোমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, অন্যান্য বিমানবালার সঙ্গে বিমানের মধ্যে হেঁটে আসছেন ভিত্তোরিয়া। সে তখনও বুঝতে পারেনি আসলে কী হতে যাচ্ছে। বিমানের ভেতরে ইকোনমি ক্লাসের পর্দা সরিয়ে ভেতরে আসতেই তিনি দেখতে পান কেবিনটি বেশ সুন্দর করে সাজানো অবস্থায় রয়েছে। এ সময় সেখানে থাকা যাত্রীরা তাকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু ভিত্তোরিয়া চমকে যান তাদের হাতে থাকা ছবি দেখে। কারণ যাত্রীরা যে মুখোশটি ধরে আছেন, সেটি তার প্রেমিক স্টেফানোর।

এরপর স্টেফানোকে সেখানে দেখে নিজের আবেগকে আর আর ধরে রাখতে পারেননি ভিত্তোরিয়া। ওই মুহূর্তে ভিত্তোরিয়ার আঙুলে স্টেফানো হাঁটু মুড়ে বসে পরিয়ে দেন একটি রিং। স্টেফানো ওই অবস্থায় ভিত্তোরিয়াকে বিয়ের প্রস্তাব দিলে তিনিও মাথা নেড়ে ‘হ্যাঁ’ সম্মতি দেন।


-জেডসি