ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৮:১৫:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

চলমান উন্নয়নে দুর্নীতি নিয়ন্ত্রণের আহ্বান মাহফুজা খানমের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্যই জনগণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহফুজা খানম বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে। সেই সঙ্গে চলমান উন্নয়নমূলক বড় প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন করতে হবে।

শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত নতুন সরকারের কাছে প্রত্যাশা বিষয়ক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

মাহফুজা খানম বলেন, ‘অ্যাবসল্যুট পাওয়ার মেক্স আ ম্যান করাপ্ট। এই কথাটা যেন আমরা ভুলে না যাই। অ্যাবসল্যুট পাওয়ার আমরা পেয়েছি, এটা কিন্তু করাপ্ট হওয়ার অনেক সুযোগ আছে। আমাদের দুর্নীতিকে কমিয়ে ফেলতে হবে। বাংলাদেশকে গড়ার জন্য যে ইশতেহার দেওয়া হয়েছে, যে নীতিগুলো ২০১০ সাল থেকে রচনা করা হয়েছে, নারী নীতি, শিশু নীতি, শিক্ষা নীতি, এই নীতিগুলো যেন বাস্তবায়ন করা হয়।

পীযূষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, আরমা দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক প্রমুখ।

এসময় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মনিটরিং সেল গঠন এবং ১০০০, ২০০ ও ৫০০ দিনের কর্মসূচি নির্দিষ্ট করে তা বাস্তবায়নের পরামর্শ দেন তারা।

-জেডসি