চা-শ্রমিক জনগোষ্ঠীর ইতিহাসে একটি রক্তস্নাত দিন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আজ ২০ মে। চা-শ্রমিক জনগোষ্ঠীর ইতিহাসে একটি রক্তস্নাত দিন। ১৯২১ সালের এই দিনে চাঁদপুর লঞ্চঘাটে ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে আসাম গোর্খা পুলিশ শত শত চা-শ্রমিককে হত্যা করেছিল। সেই রক্তস্নাত দিনের আজ ১০১তম বার্ষিকী।
দিবসটিকে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে ঘোষণার দাবিসহ বিভিন্ন দাবিতে হবিগঞ্জ জেলার কয়েকটি চা-বাগানে নানা কর্মসূচি পালিত হবে আজ শুক্রবার (২০ মে)। বিকেল ৪টায় চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের শহিদবেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শুরু হবে প্রতীক থিয়েটারের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার।
শ্রমিক ইতিহাসের নির্মম এ হত্যাযজ্ঞটি ঘটে ১০০ বছর আগে। যেটি ১৮৮৬ সালের ৫ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে’ মার্কেটে শ্রমিক নিধনের ঘটনাকেও হার মানায়।
সেদিন প্রায় ৩০ হাজার চা-শ্রমিক আসাম ও সিলেট অঞ্চল থেকে নিজ দেশ বিহার, উড়িষ্যা, মাদ্রাজ, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ফিরে যেতে ১৭ দিন পায়ে হেঁটে চাঁদপুরে লঞ্চঘাটে গিয়েছিলেন। পণ্ডিত গঙ্গা দয়াল দীক্ষিত ও পণ্ডিত দেওশরনের নেতৃত্বে ওই দিন চা-শ্রমিকরা ‘মুল্লুকে চল’ স্লোগান দিয়ে দীর্ঘযাত্রা শেষে চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছান।
পরে ক্লান্ত আর নিরস্ত্র এসব চা-শ্রমিককে হত্যা করেছিল আসাম রাইফেলসের গোর্খা বাহিনী। গুলিবর্ষণ ও লাঠিচার্জে হতাহত শ্রমিকদের পেট কেটে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। যাতে লাশ নদীতে ভেসে না ওঠে এবং আন্তর্জাতিক মহলেও যেন এ গণহত্যার কথা প্রকাশ না পায়। বিভিন্ন সূত্রে জানা যায় যে প্রায় ১৫ হাজার শ্রমিককে হত্যা করা হয়।
তাই চা-শ্রমিক আন্দেলনকে শক্তিশালী করতে ২০০৮ সাল থেকে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে এ দিনটিকে পালন করে আসছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন।
প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস জানান, তাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, নাটক, সংগীত ও চা-বাগানের নিজস্ব সংস্কৃতি নিয়ে বিভিন্ন পরিবেশনা।
ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলনের ১০১তম বর্ষ উপলক্ষে ২০ মে কে চা-শ্রমিক দিবস ঘোষণা, ন্যূনতম মজুরি ৫০০ টাকা ও ৫ কেজি রেশন, ভূমি অধিকার নিশ্চিতসহ কয়েকটি দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করবে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি শ্রমিক সংগঠন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


