ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৫:১৫:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১০ জুলাই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়।

এর আগে এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপপরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।

এদিকে বুধবার (২৯ জুন) মধ্যপ্রাচ্য থেকে ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে বৃহস্পতিবার (৩০ জুন) জিলহজ মাস শুরু হবে। তাই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই। আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সাধারণ জিলহজ মাসের চাঁদ প্রথমে সৌদি আরব এবং তার একদিন পর বাংলাদেশ পাকিস্তান ও অন্যান্য দেশে দেখা যায়।