ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৩:৩০:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

চাঁদ দেখা গেছে, মাহে রমজান শুরু কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় রোববার থেকে শুরু হচ্ছে রোজা। আজ শনিবার তারাবির নামাজ শুরু হবে। শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা শেষে দেশের আকাশে চাঁদ দেখার কথা জানানো হয়।

যার অর্থ দেশের মুসলমান সম্প্রদায় শনিবার রাতে তারাবির নামাজ পড়ার পর ভোররাতে সেহরি খাবেন। রোববার থেকে রোজা করবেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শনিবার থেকেই রোজা শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।