ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২২:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

চাঁদপুরে অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার

চাঁদপুরে অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চাঁদপুরে অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জের দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী অগ্নদিগ্ধ শিফা বেগম (১৭)  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মারা গেছে।

সিপা আক্তার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার বিকালে মায়ের সাথে অভিমান করে গায়ে কেরোসনি ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় শিফা। এতে ঝলসে যায় শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ।

গুরুতর আহতাবস্থায় ওই ছাত্রীকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

শিফার মামা মোস্তফা কামাল বলেন, ‘অনেক চেষ্টা করেও আমার ভাগনিকে বাঁচানো গেল না।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। শনিবার হাসপাতালে গিয়েছিলাম তাকে দেখতে।’