ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১২:৫৯:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

চাঁদপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট: ০৫:০৩ এএম, ২৩ আগস্ট ২০১৫ রবিবার

images স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, চাঁদপুর : চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকা থেকে কোহিনূর বেগম (৪৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। কোহিনূরের স্বামী সৌদিপ্রবাসী আবদুল মান্নান। দুই সপ্তাহ আগে তিনি দেশে আসেন। তাঁদের রিপন, শিপন ও তানজিল নামের তিন সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের সময় বাসায় কেউ ছিল না। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন উইমেননিউজকে জানান, রহমতপুর আবাসিক কলোনির ভূঁইয়াবাড়ির জনৈক নয়ন বেগমের মালিকানাধীন একতলা পাকা ভবনের একটি ফ্ল্যাটে গলাকেটে কোহিনূর বেগমকে হত্যা করা হয়। ঘরের উত্তর-পশ্চিম কোণের কক্ষের খাটের নিচে কোহিনূরের লাশ ফেলে রাখা ছিল। তাঁর মুখে চাদর মুড়িয়ে রাখা হয়। গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ওসি আরো বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই বিভাগের জনপ্রিয়