চাঁদপুরের দুই গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৯ জুলাই ২০২৫ বুধবার
প্রতীকী ছবি।
স্বাধীনতার ৫৪ বছর পরও চাঁদপুরের দুই গ্রামে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। আধুনিক যুগেও উন্নয়নের ছোঁয়া নেই কচুয়া উপজেলার জয়নগর ও কদমতলীা গ্রামে। সুশিক্ষা গ্রহণে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নত যোগাযোগ ব্যবস্থা। বছরের পুরো সময় হেঁটে চলাই জয়নগর উত্তাংশ ও কদমতলী গ্রামের মানুষের একমাত্র ভরসা।
২০০৪ সালে চার দলীয় জোট সরকারের সময়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রচেষ্টায় তানজিলা নাহার হক প্রাথমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয় চালু করা হয়।
জানা গেছে, তৎকালীন সময়ে ওই বিদ্যালয়টি স্থাপনের জন্য জয়নগর গ্রামের অধিবাসী আব্দুর রহিম পাটওয়ারী ১৫ শতাংশসহ ৩৫ শতাংশ ভূমি দেন স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে জেলা পরিষদের অর্থায়নে ওই সময়ে তিনকক্ষ বিশিষ্ট একটি ভবন করা হয়। আসবাবপত্রসহ ভবনটি এখন পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।
ওই ভবনে চার শিক্ষকের মাধ্যমে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। যা প্রায় দুই বছর পরিচালনা করা হয়। কিন্তু পরবর্তীতে শিক্ষকদের মাসিক বেতন, সরকারি বিভিন্ন বিধি বিধান না পূরন হওয়ায় দুই বছরের মাথায় ২০০৬ সালের শেষ দিকে তা বন্ধ হয়ে যায়।
দীর্ঘ দিন এ অঞ্চলের শিক্ষার্থীরা কাঁচা রাস্তা ও বর্ষাকালে নৌকা দিয়ে অনেক কষ্টে প্রায় ২-৩ কিলোমিটার দূরে রাগদৈল ও বায়েক গ্রামে গিয়ে শিক্ষা অর্জন করতে হয়। ফলে অনেক শিক্ষার্থী সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয়ের জমি দাতা আব্দুর রহিম পাটওয়ারী জানান, আমাদের গ্রামে স্বাধীনতার পর থেকেই শিশু শিক্ষাকে এগিয়ে নিতে কোনো ধরনের প্রাথমিক বিদ্যালয় নেই। তাই গ্রামের মানুষের পরামর্শে ওই গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেই। মাঝ পথে বিদ্যালয়টি বন্ধ থাকায় নতুন করে বিদ্যালয়টি স্থাপনের জোর দাবি জানাই।
স্থানীয় অধিবাসী বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ ব্যাপারী, জাহাঙ্গীর আলম মোল্লা, বাবুল মিয়া ও সমাজ সেবক শহীদ উল্লাহ জানান, বিদ্যালয়টি পূনরায় চালু সময়ের দাবিতে পরিণত হয়েছে। আমরা এ গ্রামের শিক্ষার্থীদের সুশিক্ষায় এগিয়ে নিতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট দপ্তরের সকলের সুদৃষ্টি কামনা করছি।
কচুয়া উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তার বলেন, বিদ্যালয়টি পুনরায় চালু করনের বিষয়ে এলাকাবাসীর আবেদন পেয়েছি। বিধি মোতাবেক বিদ্যালয়টি পুনরায় কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











