চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম বিশারত আলী বিশু। শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ২২ বছর বয়সী বিশু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া চটকপাড়া গ্রামের মো. তৈইমুর রহমানের ছেলে।
স্থানীয়রা ও বিশুর সঙ্গে থাকা কয়েকজন জানান, শুক্রবার রাত চারটার দিকে মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এর পাশ দিয়ে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতে গরু আনতে যায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে বিশু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা অন্য রাখালরা বাংলাদেশের একটি ধানক্ষেতে বিশুকে রেখে পালিয়ে আসে।
তবে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার সীমান্তে বিশু নামে এক ব্যক্তির মরদেহ ধানক্ষেতে পড়ে থাকার খবর নিশ্চিত করলেও কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, কিভাবে বিশু মারা গেছে তা এখনো জানা যায়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা গেলে হত্যাকা-ের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে বলে জানান তিনি।
এর আগে গত ৪ মার্চ ভোরে ওই সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন মিলন ও সেনারুল ইসলাম নামে বাংলাদেশি দুই যুবক।
-জেডসি
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



