চাইনিজ তাইপের কাছে হারলো নারী হকি দল
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে হেরেই মিশন শেষ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। রোববার সিঙ্গাপুরের সেংক্যাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চাইনিজ তাইপে ৪-২ গোলে হারায় বাংলাদেশকে। এই হারে ছয় দলের গ্রুপে পঞ্চমস্থান পেল লাল-সবুজরা।
আগের দিন শক্তিশালী উজবেকিস্তানের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর কাল ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই চাইনিজ তাইপে’র বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়ে যায় তারা। তবে তাইপে অপেক্ষাকৃত বেশী সুযোগ পেয়ে তা কাজে লাগিয়ে একের পর এক গোল আদায় করে নেয়।
ম্যাচের ৫ মিনিটেই চ্যাং লি সিনের ফিল্ড গোলে এগিয়ে যায় তাইপে (১-০)। তবে ছয় মিনিট পরেই সমতায় ফেওে লাল-সবুজরা। ম্যাচের ১১ মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্ণারে সমতা সূচক গোলটি পায় তারা (১-১)। তাইপে দ্বিতীয় গোল পায় ২১ মিনিটে। এসময় কু টিং ইউ ফিল্ড গোল করলে ফের পিছিয়ে পড়ে বাংলাদেশ (২-১)। ম্যাচের ২৯ মিনিটে চাং লি সিন ফিল্ড গোল করলে ব্যবধান আরো বড় করে বিজয়ীরা (৩-১)। তাইপের কু চেন ই ৩১ মিনিটে পেনাল্টি স্ট্রোকে চতুর্থ গোল করেন (৪-১)। তবে ৩২ মিনিটে জয়িতা পেনাল্টি কর্ণার থেকে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করলে ব্যবধান কমে (২-৪)। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৪-২ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচ শেষে এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তৈয়ব ইকরামকে স্মারক উপহার দেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। তিনি চাইনিজ তাইপে দলকেও এই উপহার দেন। জুনিয়র এএইচএফ কাপ মিশন শেষে সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় ফিরবে বাংলাদেশ নারী হকি দল।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশের মেয়েরা। দেশের নারী হকির আন্তর্জাতিক কোনো ম্যাচে এটাই বাংলাদেশের প্রথম জয়। তৃতীয় ম্যাচে হংকং চায়নার কাছে ১-০ গোলে হারের পর চতুর্থ ম্যাচে বড় ব্যবধানে হারে লাল-সবুজের মেয়েরা।
-জেডসি
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











