চাইনিজ ভেজিটেবল রেসিপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চাইনিজ ভেজিটেবল খেতে সবাই কম বেশি পছন্দ করে। বিশেষ করে ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে এই বিশেষ সবজির পদ খেতে ভিষণ মজার।
চাইনিজ ভেজিটেবল সবাই রেস্টুরেন্টে গিয়েই বেশি খেয়ে থাকেন। তবে কখনো কি বাসায় রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে আজই বাসায় রান্না করে খেয়ে দেখুন। এটি রান্না করা খুবই সহজ। খেতেও দারুণ। চলুন তবে জেনে নেয়া যাক চাইনিজ ভেজিটেবল তৈরির রেসিপিটি-
উপকরণ: পরিমাণ মতো বরবটি, গাজর মাঝারি সাইজ, পেঁপে মাঝারি সাইজ একটি (গাজর এর মত বাঁকা করে), বাঁধাকপি চার ভাগের এক ভাগ, মাশরুম পাঁচ থেকে ছয়টি, ক্যাপসিকাম একটি বড়, কর্ন ফ্লাওয়ার দুই টেবিল চামচ (১/২ কাপ পানিতে গুলে নিতে হবে), চিকেন (কুচি করা) বা প্রন আধা কাপ, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ করে, পেঁয়াজ কুচি করা আধা কাপ, টেস্টিং সল্ট সামান্য, টমেটো সস সামান্য, চিকেন স্টক বা গরম পানি পরিমাণ মতো।
প্রণালী: পেঁয়াজ বাদে সব সবজি জুলিয়ান কাটে/ লম্বাভাবে কেটে নিন। পেঁয়াজ কিউব করে কেটে নিন। ক্যাপসিকাম বাদে সব সবজি আলাদাভাবে সিদ্ধ করে নিন। সিদ্ধ করার সময়ে একটু লবণ ও কর্নফ্লাওয়ার মিক্সড করে নিলে সবজির রং ঠিক থাকে। সবুজ রং আর সবুজ হবে। (যে সবজির যে রং সেটা আরও গাড় হবে), সবজিগুলো আধা সিদ্ধ করে নিন।
এবার একটি প্যানে তেল নিয়ে আদা ও রসুন হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভেজে নিন। হয়ে গেলে মুরগির মাংস দিয়ে ভাঁজতে হবে সঙ্গে সামান্য লবণ। এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আর এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে সব সবজি দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে নাড়তে হবে। পরিমাণ মতো চিকেন স্টক বা গরম পানি দিয়ে ঢেকে রাখুন। পানি যখন একটু কমে যাবে তখন ঢাকনা খুলে কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দিন। এবার চিনি, সস ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন পরিবেশন করুন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








