চাকরি ছাড়বেন কমলার স্বামী ডগলাস এমহফ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
চাকরি ছাড়বেন কমলার স্বামী ডগলাস এমহফ
যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দক্ষিণ এশীয় এই আমেরিকান জয়ের পর নিজ দায়িত্ব বুঝে নেবেন আগামী ২০ জানুয়ারি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওই অনুষ্ঠানের আগেই নিজের বর্তমান চাকরি ছেড়ে দেবেন তার স্বামী ডগলাস এমহফ।
যুক্তরাষ্ট্রের এ যাবতকালের প্রত্যেক প্রেসিডেন্টের স্ত্রীকে ডাকা হয় ‘ফার্স্ট লেডি’। ভাইস প্রেসিডেন্টদের স্ত্রীকে ডাকা হতো ‘সেকেন্ড লেডি’। যেহেতু মার্কিনিরা এই প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট পেল, সে হিসেবে কমলার স্বামী ডগলাস এমহফকে ডাকা হবে ‘সেকেন্ড জেন্টলম্যান’।
মার্কিন ইতিহাসের সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ পেশায় একজন আইনজীবী। ‘ডিএলএ পাইপার’ নামে আইন বিষয়ক একটি প্রতিষ্ঠানে ২০১৭ সাল থেকে কাজ করতেন তিনি। প্রতিষ্ঠানটির অন্যতম শেয়ারহোল্ডারও তিনি।
ডিএলএ পাইপার’র বিনোদন, খেলাধূলা ও সংবাদমাধ্যম বিষয়ক মামলাগুলোর দেখভাল করতেন ডগলাস। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, কমলা শপথ নেওয়ার আগে সেই প্রতিষ্ঠানের চাকরিটাই ছেড়ে দেবেন ডগলাস।
২৯০ ভোট পেয়ে ডেমোক্র্যাট পার্টির নেতা জো বাইডেন ও কমলা হ্যারিস পৌঁছে গেছেন হোয়াইট হাউসের দোরগোড়ায়। এখন পর্যন্ত ২১৭ ইলেকটোরাল ভোট পেয়ে হেরে বসে আছেন রিপাবলিকান ডেনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার আলাস্কায় জয় পেয়েছেন তিনি। বাকি রয়েছে জর্জিয়ার ভোটের ফলাফল। ১৭ ইলেকটোরাল ভোটের এ রাজ্যে তিনি যদি জয়ও পান, তাও হারতেই হবে তাকে। এরই মধ্যে ট্রাম্পের নির্বাচনী শিবির নির্বাচনে জালিয়াতি, ভোট গ্রহণ ও গণনায় অনিয়মের অভিযোগ তুলে আদালতে ডজনখানেক মামলা ঠুকেছে। কিন্তু এসব কিছুকেই পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্টের আসন থেকে এক কদম দূরে থাকা জো বাইডেন। বলেছেন, ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকিতে কিছুই থেমে থাকবে না।
ট্রাম্প শিবিরের অভিযোগের নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এ ছাড়া ক্ষমা হস্তান্তর প্রক্রিয়ারও কালক্ষেপণ হচ্ছে। গত সোমবার বাইডেন শিবির একজন কর্মকর্তা জানিয়েছে, বিষয়টি নিয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা।
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











