চাকরিজীবী নারীদের ঘরে থাকার নির্দেশনা তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
আফগানিস্তানের রাজধানী কাবুলের সরকারি চাকরিজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন কাবুলের মেয়র হামদুল্লাহ নোমান।
রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কিছু সময় নারীদের কাজ করা থেকে বিরত থাকা প্রয়োজন বলে মনে করছে তালেবান।
কাবুলের মেয়র জানান, রাজধানীর নগর প্রশাসনের সব বিভাগ মিলে প্রায় ৩ হাজার কর্মী আছে। যার এক-তৃতীয়াংশই নারী। এদের মধ্যে কিছু নারী কাজ করতে পারবেন।
তিনি বলেন, কিন্তু আরও পদ আছে যা অন্যরা (পুরুষ) পূরণ করতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা তাদের (নারী) ঘরে থাকতে বলেছি। তাদেরকে বেতন দেওয়া হবে।
শুক্রবার নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে তালেবান এবং সেখানে এমন একটি বিভাগ খোলা হয়েছে যা একসময় কঠোর ধর্মীয় মতবাদ প্রয়োগ করতো।
বিবিসি জানায়, রোববার বন্ধ হয়ে যাওয়া নারী মন্ত্রণালয়ের বাইরে কিছু নারী বিক্ষোভ করেছেন। এছাড়া আরও কিছু নারী তাদের অধিকারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।
এদিকে গত সপ্তাহে আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খুললেও শুধু ছাত্র ও পুরুষ শিক্ষকরা বিদ্যালয়ে যেতে পারছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মেয়েদের ও নারী শিক্ষকদের বিদ্যালয়ে যেতে নিষেধ করা হয়েছে। স্কুলছাত্রীরা বলেছে, তারা বিদ্যালয়ে না ফিরতে পেরে ভেঙ্গে পড়েছে। সবকিছু খুব অন্ধকারাচ্ছন্ন লাগছে।
গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, এবার নারী অধিকারের প্রতি সম্মান দেখাবে তারা। তবে তা হবে শরিয়াহ আইনের মধ্যে থেকে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










