ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১০:৪৩:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

চাটখিলে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ এএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

নোয়াখালীর চাটখিলে স্ত্রী মাহমুদা খাতুনের (৬০) মৃত্যুর সংবাদ শুনে স্বামী সফিক উল্যাহও (৭৬) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর চামড়া বাড়িতে তিনি মারা যান।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সকালে সাত ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

মৃত দম্পতির ছেলে ব্যবসায়ী কামাল হোসেন জানান, তার মা মাহমুদা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় মারা যান। এ খবর জানানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে তার বাবা সফিক উল্যাহও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়িতেই মারা যান। সন্ধ্যায় জানাজার পর দুজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
 
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, বিষয়টি তিনি ফেসবুক থেকে জেনেছেন। তবে এ ব্যাপারে কেউ থানায় জানায়নি।