ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ০:৫১:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

চাপের মুখে করোনা বিলে সই ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দলীয় ও বিরোধীদলের চাপের মুখে অবশেষে করোনা বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২.৩ ট্রিলিয়ন ডলারের বিলে সই করার সময়ে তিনি ফ্লোরিডায় ছুটিতে ছিলেন। এই অর্থ করোনার মধ্যে আমেরিকায় বেকার হয়ে পড়া কয়েক মিলিয়ন লোকের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

এক টুইট বার্তায় ট্রাম্প জানান, ‘কোভিড রিলিভ বিল নিয়ে সুসংবাদ রয়েছে। তথ্য জানতে অনুসরণ করুন’। এমন টুইটের কিছুক্ষণ পরই হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে বিদায়ী প্রেসিডেন্ট বিলটিতে স্বাক্ষর করেছেন।

এর আগে প্রত্যেক মার্কিনিকে ৬০০ ডলারের পরিবর্তে ২০০০ ডলার দিতে বিলের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছিলেন ট্রাম্প। তিনি প্রাপ্তবয়স্কদের জন্য ২০০০ ডলার এবং বাচ্চাদের জন্য ৬০০ ডলারের প্রস্তাব দিয়েছিলেন।

-জেডসি